১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক

ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক

ভোলা প্রতিনিধি: ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবাসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করা করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।
শুক্রবার (৪ এপ্রিল) মধ্যে রাতে উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।

দুপুর ১২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। তারা সবাই ওই ইউনিয়নের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, দীর্ঘ দিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। স্থানীয়রা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যে রাতে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পরে সব আলামতসহ আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019