সংবাদ শিরোনাম ::
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন

বাউফলে ৪টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মো. হানিফ নামের ইটভাটার এক মালিককে ১লাখ টাকা জড়িমানা অনাদায়ে তিন মাসের জেল এবং জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড’র নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে ইট ভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।

অভিযান পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার কমরুল হাসান উপস্থিত ছিলেন। উপজেলার কয়েকটি ইটভাটায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস,একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস,সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামের ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ,এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়। এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জড়িমানা করা হয়।

এ জড়িমানার টাকা পরিশোধের জন্য তাকে বিকাল ৪ট পর্যন্ত সময় বেধে দেয় ভ্রাম্যমান আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জড়িমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হবে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, এসব ব্রিকফিল্টের অনমোদিত কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুড়ি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ৪টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

আপডেট সময় : ০২:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫