সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দামুড়হুদায় লেগুনা চাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবোঝাই লেগুনা চাপায় এক মটরসাইকেল আরোহী ছানা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে দামুড়হুদা সদর উপজেলার হাতিভাংগা গ্রামের মৃত. আলী বক্সের ছেলে আঃ রাজ্জাক(৪৫) উপজেলা বাসস্ট্যান্ডের কাছে দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় যাত্রীবাহী একটি লেগুনা মটরসাইকেলকে ধাক্কা মারলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি পরীক্ষা-নিরিক্ষার পর আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করা করেন।তিনি জানান হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছেন। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় লেগুনা চাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫