সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে নিজ দলের প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শ্রমিক দল নেতা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল জেলার মুলাদী উপজেলায় নিজদলের প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শ্রমিক দল নেতার বাম পা থেতলে গেছে। গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার দুপুরে বরিশাল আদালতে মামলা দায়েরের পর বিচারক মুলাদী থানার ওসিকে মামলাটি এজাহারভূক্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের শোলঘড় নতুন চর এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে।

বুধবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন গুরুত্বর আহত ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ভাই টিপু খান অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শরিয়ত উল্লাহ তার সহযোগিদের মাধ্যমে দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীসহ তার ভাই শ্রমিক দল নেতা নজরুল ইসলামকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হতেই পূর্ব থেকে ওৎপেতে থাকা উপজেলা বিএনপির আহবায়ক শরিয়ত উল্লাহর ঘনিষ্ঠ সহযোগি সাবেক জাপার ইউনিয়ন সহসভাপতি নুরুল ইসলাম খান, সেক্রেটারী বাচ্চু খান, লালন খানসহ তাদের ১৫/২০ জন সহযোগিরা অতর্কিতভাবে হামলা চালায়।

হামলাকারীরা নজরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখমসহ তার বাম পা থেতলে দিয়েছে। এ ব্যাপারে মুলাদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শরিয়ত উল্লাহ বলেন, হামলার সাথে আমি কিংবা আমার কোন লোক জড়িত নেই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে নিজ দলের প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শ্রমিক দল নেতা আহত

আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫