সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনা সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ভারতের কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের আয়োজনে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের ওপারে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন। বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় সময় জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়।বৈঠকে বিএসএফ এবং বিজিবির বিভিন্ন কর্মকর্তারা বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলাম।অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানি কমান্ডার ভিতাশী ও কোম্পানি কমান্ডার ভিড পাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫