২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ সিলেটের ১৯ টি আসনের জামায়াতের প্রার্থীদের হিসাব নিকাশ চুড়ান্ত বাবুগঞ্জে নির্বাচন ঘিরে বাড়তি নিরাপত্তা ৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাদাম বিক্রেতা ট্রেনে কাটলো দু’পা বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে হাতপাখার প্রার্থী উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের মতবিনিময় নতুন পুলে বদলে গেল জীবনের চাকা মোরেলগঞ্জের চিংড়াখালীতে দুর্ভোগের অবসান, স্বস্তিতে ৪ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ঐক্যের বার্তা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে একই মঞ্চে শীর্ষ নেতারা পর্যটন ব্যবস্থাপনায় নতুন যুগ ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরে চালু হলো ই-টিকিটিং সেবা আপু’ বলায় ক্ষেপে গেলেন ইউএনও হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল
মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি)দুপুরে মোরেলগঞ্জ পুরাতন থানা রোড সংলগ্ন বি আর ডিবি হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা হল রুমে এসে মিলিত হন দোয়া ও আলোচনা সভায়।

জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. সাইফুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল তালুকদার, বিশিষ্ট কলামিস্ট ইসমাইল হোসেন, মোঃ সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।সঞ্চালনা করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক মোঃ এখলাস শেখ।

বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক,মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে এম এ জলিল বলেন, “১৯৮২ সালে মরহুম আলতাফ হোসেন যে সংগঠনের ভিত্তি স্থাপন করেন, তা আজ দেশের সাংবাদিকদের জন্য এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি ছিলেন ন্যায়, সত্য ও স্বাধীন সাংবাদিকতার এক অকুতোভয় সৈনিক।

তিনি আরও বলেন, “বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক আলতাফ হোসেন আজীবন সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায্য পারিশ্রমিক ও পেশাগত নিরাপত্তার জন্য লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা কেবল একটি সংগঠন নয়, বরং সাংবাদিকদের অধিকার রক্ষার এক শক্তিশালী আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

সংস্থার বর্তমান সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, মরহুম আলতাফ হোসেনের দেখানো পথে থেকে সংস্থার সদস্যরা সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থাকবেন এবং পেশাদার সাংবাদিকতার আদর্শ বজায় রাখবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার প্রণীত সাংবাদিকদের অধিকার রক্ষায় ২১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। এ সময় অতিথিরা জাতীয় সাংবাদিক সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সাংবাদিকতার উৎকর্ষ সাধনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। #

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019