সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনায় যাকাত ফান্ডের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা যাকাত ফান্ডের উদ্যোগে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ৭ জন অতি দরিদ্র মহিলাকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। রোববার বিকালে দর্শনা পুরাতন বাজারস্থ ইসলামী গণউন্নয়ন পাঠাগারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ জন অতিদরিদ্র ও বিধবা মহিলাকে সেলাই মেশিন তুলে দেন যাকাত ফান্ডের সভাপতি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সা‌বেক ভাইস চেয়ারম্যন আব্দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন যাকাত ফান্ডের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আলমগীর আরাফাত, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, গোলজার হোসেন, হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।
সংগঠনের সেক্রেটারী আলমগীর আরাফাত জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে যাকাত ফান্ডের পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক অতি দরিদ্র নারী ও পুরুষকে যাকাত থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যান ও সেলাই মেশিন প্রদান করেছে। ভবিষ্যতে সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে যাকাতের টাকায় শাড়ী লুঙ্গি দেয়ার সংস্কৃতির পরিবর্তে যাকাতের প্রকৃত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের এই উদ্যোগ আরো বড় পরিসরে করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় যাকাত ফান্ডের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৪:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫