সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এমদাদুল হক খান। জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে এমদাদুল হক ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল। তিনি ১৯৬ ভোট পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১৫ জন ও জামায়াত সমর্থিত প্রার্থী একজন জয়লাভ করেছেন।

সভাপতি পদে এমদাদুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। মাহাবুব হোসেন শাকিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফলে সমিতির নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান পেয়েছেন ১৩০টি করে ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেলিম মিয়া ২৯ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে শাকিলা পারভীনের ব্যাংকে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মফিজুর রহমান পেয়েছেন ৮৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরি সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান সাগর ৮০ ভোট পেয়েছেন। সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ইকবাল হোসেন ১৬৮ ভোট ও মো. আবু সুফিয়ান ১৪৭ ভোট পেয়েছেন।

সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ০৪:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫