১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন।

প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন।

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের নতুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে স্কুলের সামনে শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ করছে। এ সময় শিক্ষার্থীরা বলেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষা গুরু জনাব মোঃ তোফাজ্জাল হোসেন স্যার-এর উপর অমানবিক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান শিক্ষক স্যারকে স্বসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে না আনা পর্যন্ত অবিরাম মানববন্ধন ও ক্লাস বর্জন চলবে।

শিক্ষার্থীরা আরো বলেন আমরা আমাদের স্কুলে কোন রাজনীতি চাই না কমিটি নিয়ে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা আমাদের স্কুলে ভাঙচুর ও প্রধান শিক্ষকের উপর হামলা করেছে। সেই হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
হাড়ের পক্ষে আমরা মানববন্ধন করায় আমাদের অনেক হুমকি দিচ্ছে এলাকার সন্ত্রাসীরা এবং স্কুলে আসতে নিষেধ করছে। আমাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আমরা এর বিচার চাই।
শিক্ষার্থীরা বলেন কমিটিতে কোন রাজনৈতিক দল নয় ইউএনও সভাপতি করে কমিটি দিতে হবে।

মানববন্ধনে অভিভাবকরা বলেন আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এবং আমাদের সন্তানদের স্কুলে আসতে নিষেধ করছে আমরা এখন আতঙ্কে আছি।
উল্লেখ্য গত ১৯শে জানুয়ারি বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পূর্ব প্রস্তুতি কালে প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মোবাইলে গান চালানোর অপরাধে ৬-৭ জন শিক্ষার্থীকে পিটাইয়ে আহত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর করে এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়।
সেই থেকেই স্কুল কমিটি ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019