সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ও ভাঙচুর করেছে হেলমেট-মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানিয়েছেন।

সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিটি কাউন্সিলর সৈয়দ আকবর জানান, ৩০/৪০টি মোটরসাইকেলযোগে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা, চাপাতি ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় সিদ্বান্ত নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, নাজিরের পোল থেকে ১২টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট ও ভেতরে প্রবেশ করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় আরও দুটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে।

জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় তার বাসায় থাকায় স্ত্রী ও দুই সন্তান আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে দুই নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, বিএনপি মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, সরোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, কাপুরুষের মতো হামলা করা হয়েছে। কারা করেছে এটা এখনো নিশ্চিত হইনি। দলের কোনো লোক যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে নালিশ জানানো হবে। আপাতত দুই নেতাই থানায় অভিযোগ দেবেন।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে নিশ্চিত করে কারো নাম বলতে পারেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর

আপডেট সময় : ০৫:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫