১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ ঝালকাঠিতে অবৈধ টলির ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষ প্রাণ গেল গৃহবধূ সিআইপি নির্বাচিত চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় ঠান্ডার শুরুতেই ডায়রিয়া শুরু, হাসপাতালে ভর্তির বেশীর ভাগই শিশু ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দর্শনা পুলিশের হাতে আটক৫ দামুড়হুদায় গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা রোধে র‍্যালি ও লিপলেট বিতরন চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আলোচিত রিকন আটক সততার সাথে দায়িত্ব পালনে সফল হাওয়ায় প্রশংসায় ভাসছেন সর্বমহলে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম
বানারীপাড়ায় অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনের মামলায় ১৪ বিএনপি-জামায়াত নেতা-কর্মী খালাস

বানারীপাড়ায় অগ্নিসংযোগ ও বিষ্ফোরক আইনের মামলায় ১৪ বিএনপি-জামায়াত নেতা-কর্মী খালাস

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ২০১৪ সালে উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলা থেকে দীর্ঘ প্রায় ১১ বছর পর ১৪ বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী খালাস পেয়েছেন। রোববার (৫ জানুয়ারী) বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাফিয়া ইসলাম মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালতে উপস্থিত ও অনুপস্থিত সকল আসামীদের এ খালাসের রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান চোকদার, পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলার বাইশারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আতিকুল ইসলাম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাম্মদ তালুকদার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ তরিকুল ইসলাম মিল্টন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আল-আমিন ও সাবেক সভাপতি সাব্বির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সিরাজ ফকির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তুহিন মৃধা,উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজমুল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাগর মাঝি, বিএনপি কর্মী ইয়ার হোসেন ও কামরুল ইসলাম। রাজনৈতিক হয়রাণিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন. অবশেষে সত্যের তীব্র স্্েরাতে মিথ্যার মৃত্যু ঘটে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। । ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019