সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বাবুল ফকির (৫৪) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পথরোধ করে গলায় ফাঁস লাগিয়ে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে শনিবার রাত ৮টার দিকে। গুরুত্বর জখমীকে রাত ১২টার দিকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রবিবার বাবুল ফকির বাদি হয়ে নূর মোহাম্মদ হাওলাদরকে প্রদান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, জিউধরা গ্রামের মৃত. নূর মোহাম্মদ ফকিরের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী বাবুল ফকির ঘটনার দিন রাত ৮টার দিকে জিউধরা বাজারে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরকে প্রথমে গলায় ফাঁস দিয়ে অর্তকীত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এ সময় হামলাকারিরা ওই ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন জখমী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ নূল মোহাম্মদ হাওলাদার তার লোকজন নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ঘেরের মাছ বিক্রির টাকা সাথে রয়েছে পূর্ব থেকে কোন ভাবে যেনে এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। ন্যায় বিচার চাই।

নূর মোহাম্মদ হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে মারপিট করেনি। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

**

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪