সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনায় যুবদল নেতার শ্বশুর বা‌ড়ি ভাংচুর ও লুটপা‌টে সাবেক এমপি টগর সহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় যুবদল নেতার শ্বশুর বা‌ড়ি ভাংচুর ও লুটপা‌টে সাবেক এমপি টগর সহ ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার মামলায়
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি হাজি আলী আজগার টগর ও তার ভাই দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান আলী মুনছুর বাবু সহ ২২ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা আদালতে এ মামলাটি করেছে জেলা যুবদলের সদস্য শাহবুউদ্দিন। বিজ্ঞ আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। দর্শনা কেরুজ হাসপাতালপাড়ার মৃত ইয়াছিন আলীর ছেলে জেলা যুবদলের সদস্য শাহবুউদ্দিন এজাহারে উল্লেখ করেছেন যে গত ২০০৮ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজি আলী আজগার টগর( ৫৫), তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু (৫০), কেরুজ হাসপাতাল পাড়ার খোকন মিয়ার ছেলে হাফিজুল (৪০), কেরুজ টেডি কোয়াটার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে কুটি বাবু (৪০), একই পাড়ার আব্দুর জব্বারের ছেলে ইসমাইল (৩৮), লিয়াকত আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫), দর্শনা পৌর শহরের পরাণপুরের আসমত আলীর ছেলে চান্দু (৪০), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আনসার আলীর ছেলে সাইফুল ইসলাম হুকুম (৪৫), পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম (৫৫), দর্শনা আনন্দবাজার পাড়ার টুকু মিয়ার ছেলে কেরুজ যশোর ওয়ার হাউজের এ্যাজেন্ট দাউদ আলী (৫৫), নারায়নের ছেলে তপন (৪২), কেরুজ মিলপাড়ার শুকুর আলীর ছেলে সাহেব আলী (৫৫), দামুড়হুদার হাউলী ইউনিয়নের রঘুনাথপুরের আওরিয়ার ছেলে মুন (৩৬), চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়া গ্রামের হাজি জামাল উদ্দিনের ছেলে মামুন (৪৫), দর্শনা আনোয়ারপুরের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন (৩৫), মোবারকপাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল মান্নান খান (৪৮), রেল কলোনীর কলিম মিস্ত্রির ছেলে দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা (৫০), শ্যামপুরের তনু মল্লিকের ছেলে দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট (৪৮), দর্শনা কলেজপাড়ার আজাদ মিয়ার ছেলে কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ (৩২), দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দ্বিন মোহাম্মদের ছেলে সাইফুল মেম্বার (৪৫), দর্শনা দক্ষিণচাঁদপুরের জাহিদুল ইসলামের ছেলে সোহেল সরদার (৩৪) ও দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত আব্দুল হাই’র ছেলে দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু (৫০) সহ ২৫/৩০ সন্ত্রাসী পিস্তল, বোমা সহ ধারালো অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায় কেরুজ হাসপাতালপাড়ার তার শ্বশুর বাড়িতে। হামলাকারিরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। যার ক্ষয়-ক্ষতির পরিমান ২ লাখ টাকা। এ সময় তারা নগদ টাকা, সোনার চেইন, কানের দুল, অংটি লুট করে। বাধা দেয়ার চেষ্টা করলে শাহবুদ্দিন (৪২), তার স্ত্রী কোহিনুর (৩৪), শাশুড়ি নুরজাহানকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলাকারীরা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংকের সৃস্টি করায় প্রতিবেশীরা প্রতিরোধ করতে পারেনি। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালতের বিচারক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় যুবদল নেতার শ্বশুর বা‌ড়ি ভাংচুর ও লুটপা‌টে সাবেক এমপি টগর সহ ২২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:৪৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪