সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

রাতের আঁধারে অবৈধ রেনুপোনা পাচারের জমজমাট বাণিজ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগরীর ও আশেপাশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মাছের অবৈধ রেনু পোনা পাচার হচ্ছে। প্রায়সই এধরনের কম বেশী রেনু পোনা আটক হলেও তৎপরতা থেমে নেই। গত (১ ডিসেম্বর) রবিবার গভীর রাতে রুপাতলী এলাকা থেকে (ঢাকা মেট্রো-ন -২০-০২৬৩) নম্বরের একটি ট্রাক ভর্তি অবৈধ ভাটা মাছের রেনু পোনা সহ আটক করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরবর্তীতে বরিশালের বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। এসময় গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেয়ে তারা ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা কামনা করেন। কিন্তু, সেখানেও কোনো সহযোগিতা না শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীরা অবৈধ রেনু পোনাসহ গাড়িটি নিয়ে কোতোয়ালি মডেল থানায় হাজির হয়ে তাদের কাছে হস্তান্তর করার চেস্টা করেন। তবে, কোতোয়ালি মডেল থানা থেকে বিষয়টি নিয়ে কোনো সহযোগিতা করে না থানা পুলিশের সদস্যরা। এবিষয়ে, কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, আমরা মৎস্য অফিসার ছাড়া এই গাড়ি রাখতে পারিনা। তিনি আরও বলেন, আপনারা এনেছেন এখন এই গাড়ি আপনাদের নিজ দায়িত্বে রাখতে হবে, আমরা এই গাড়ির কোনো দায়ভার নিতে পারবোনা। এবিষয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বন্দর থানা ও বাকেরগঞ্জ থানা পুলিশকে মোটা অংকের উৎকোচ দিয়েই তারা দীর্ঘদিন ধরে রেনুপোনা পাচার করছেন। তবে অভিযোগ মানতে নারাজ বন্দর থানা বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ। তারা জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে আইন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তারা আরও জানান, বরিশাল সদর উপজেলার লাহারহাট ঘাট ও বাকেরগঞ্জের কাটাদিয়া খেয়াঘাট এলাকা থেকে সাতক্ষীরা এলাকার মনিরুল, সাইদুল ও মোহাম্মদ নামের তিনজন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছত্রছায়ায় নদী থেকে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধ রেনু পোনা আহরণ করে প্রতিদিন গভীর রাতে ট্রাকে করে পাচার করেন। নাম না প্রকাশের শর্তে এক রেনু পোনা ব্যবসায়ী বলেন, তিনি বরিশাল অঞ্চলের পাচারকারীদের কাছ থেকে চিংড়ি পোনা সংগ্রহ করে ঘের মালিকদের কাছে বিক্রি করেন। তিনি বলেন, সম্প্রতি বরিশাল ও পটুয়াখালী উপকূল থেকে রেনুপোনা সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। তবে বরগুনা ও পিরোজপুর থেকে নিরাপদে সড়ক পথে রেনুপোনা পৌঁছে যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। এবিষয়ে অবৈধ রেনু পোনা বহনকারী ট্রাকের চালক জানান, বরিশালের স্থানীয় কতিপয় সাংবাদিকদের অর্থের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই রেনু পোনা বহন করে আসছেন। এ বিষয়ে জানতে গতকাল মৎস্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাতের আঁধারে অবৈধ রেনুপোনা পাচারের জমজমাট বাণিজ্য

আপডেট সময় : ০৭:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪