সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিজয় মাসের প্রথম দিন চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের: রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ভারুকাঠি-নারায়ণপুর গ্রামের ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সোনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুল কাদের হাওলাদার (৭০) রোববার (১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেন স্ট্রোকজনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে ও দুই বোনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ভারুকাঠি-নারায়ণপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার আকরাম হোসাইন,বিএনপি নেতা শাহিন হাওলাদার ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মহান বিজয়ের মাসের প্রথম দিন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদারের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয় মাসের প্রথম দিন চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের: রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত

আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪