সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্ত ইসলাম ॥বিশেষপ্রতিনিধি।। সরকারী নির্দেশনা অমান্য করে বরিশালে অবৈধ অটোরিক্সা তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং নগদ অর্থ দন্ড দেয়া হয়েছে। গতকাল বরিশাল নগরীর সোনামিয়ার পোল বাজারে একটি দোকান ভাড়া নিয়ে পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করে ইমরান হাওলাদার নামে এক ব্যবসায়ী গোপনে নতুন হলুদ অটোরিক্সা তৈরী করতো। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে ও এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সহকারী কমিশনার আজারুল ইসলাম কারখানা মালিকের কাছ থেকে মুসলেখা নিয়ে সরকারী নির্দেশনা অমান্য করা এবং অবৈধ যানবাহন তৈরী করার অপরাধে অর্থ দন্ড দেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির শিকদার বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, নতুন হলুদ অটোরিক্সা তৈরী করা সম্পূর্ন অবৈধ। ইমরানের বিরুদ্ধে অবৈধ অটোরিক্সা তৈরী করার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। পর্যায়ক্রমে সকল অবৈধ করখানায় অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায়

আপডেট সময় : ০২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪