সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পিলখানা হত্যাকান্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় এসব চাকুরীস্যুত বিডিআরের সদন্যরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করে।
উল্লেখ্য, আওয়ামীলীগ সরকারের আমলে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর কয়েকজন অফিসারকে হত্যা করা হয়। ওই সময় অনেক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে বিচারের আওতায় আনা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গার কয়েকজন বিডিআর চাকরি হারান। ফলে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান শেষে তারা বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন ‘বিগত ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানাসহ সারাদেশের ইউনিটসমূহে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে তার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলো। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে। সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইনজীবি নিয়োগ দেয়াও নিষেধ ছিলো। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তিদাতা। যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। সারা দেশে প্রায় ১৮ হাজার ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪