সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযানে যুবক আটক, পিস্তল ও গুলি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানিক দল। উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।
রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃত জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। সে ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য, সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ও ফুটবল খেলোয়ার। আটক জুয়েলকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে আটক জুয়েলের দেওয়া তথ্যে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকার উইতসাগর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী।
অভিযানে সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ অংশ নেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আটক যুবককের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি সে গত ৫ আগষ্টের পরে কোন এক সময় কিনেছে। সে যার কাছে থেকে কিনেছে এবং অস্ত্র কেনার টাকা সে কার কাছে থেকে পেয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে যৌথবাহিনীর অভিযানে যুবক আটক, পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪