সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল সহ মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলা সৈয়দকাটি ইউনিয়নের আউয়ার বাজারে বড় ব্রিজ সংলগ্ন ঘটেছে বলে জানা যায়। অভিযোগ সূত্র জানাগেছে মৃত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী শিকদারের স্ত্রী আয়েশা বেগম ২২ নভেম্বর রাতে তার বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন। ওই রাতে একদল দখলবাজ মুখে মাক্স পড়ে তার দরজায় কড়া নাড়ে, দরজা খোলার সাথে সাথে মুক্তিযোদ্ধা হোসেন আলীর স্ত্রী আয়েশা বেগমের উপর হামলা চালায় এবং ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমিরা সহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে।একপর্যায়ে তাকে জিম্মি করে পূর্বপরিকল্পিতভাবে ঘরের সামনের ফাঁকা জায়গায় একটি দখল ঘর তোলেন। প্রসঙ্গত ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বিরোধীয় ওই সম্পত্তিতে দুই পক্ষকে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। আদালতের এই নির্দেশকে অমান্য করে বিবাদীপক্ষ রাতের আঁধারে কাঠ দিয়ে একটি দোকান ঘর তৈরি করে সম্পত্তি দখল নেয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে ওই সম্পত্তি তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪