সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের জামিন নামঞ্জুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি॥
প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন শাখা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বানারীপাড়া আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেছিলেন। আদালতের বিচারক রেনেসা খান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের এবিসি ব্রিকফিল্ডের প্রয়াত পরিচালক আব্দুস সালাম গোলন্দাজের স্ত্রী। তিনি গত ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। মামলা সুত্র জানা গেছে,উপজেলার খলিশাকোটা গ্রামের মোঃ খলিলুর রহমান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিশ^াস ভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসতের অভিযোগ এনে সাবিনা ইয়াসমিনসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন। ৯ জন আসামীর মধ্যে ৭ জন জামিনে থাকলেও ২ নম্বর আসামী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে ১ নম্বর আসামী সাব্বির হোসেন পলাতক ছিলেন। সাব্বির হোসেন এখনও পালাতক রয়েছেন। সাবিনা ইয়াসমিন ও তার পরিবারের লোকজন খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসা ও ব্রিকফিল্ড বিক্রি করার কথা বলে না না অজুহাতে প্রায় ৯৪ লক্ষ টাকা আত্মসাত করে উল্টো তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাকে হয়রাণি করেন। এ ব্যাপারে খলিলুর রহমান বলেন,সাবিনা ইয়াসমিন একজন টাউট,বাটপার ও লোভী প্রকৃতির মহিলা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রসঙ্গত,স্বামী আব্দুস সালাম গোলন্দাজকে শ^াসরোধ করে হত্যাসহ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪