০৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণের গ্রাহক উদ্বুদ্ধকরণ ও গ্রাহক সমবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর আয়োজনে সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও ওয়ারিং পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এক সমবেশ অনুষ্ঠিত হয়।
্অনুষ্ঠিত সমবেশে প্রধান ্অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর জিএম প্রকৌশলী বিপুল কৃষ্ণ মন্ডল, পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম কামরুজ্জামান, রানীগঞ্জ সাব জোনাল অফিসের এ জি এম মোহাম্মদ মেহেদী হাসান দিনাজপুর পল্লি বিদ্যুৎ সমিতি ২ এর সমিতি বোর্ড সভাপতি গোলাম কায়সার টিপু, প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের মাধ্যমে কম খরচে পানি সরবরাহ, উৎপাদিত বিদ্যুৎ গ্রীডে বিক্রি করে অতিরিক্ত আয়, পানির স্তর নিচে নেমে গেলেও পানি উত্তোলনে সুবিধা, যথাযথ রক্ষণাবেক্ষণ করলে ২০ বছর পর্যন্ত জ্বালানি খরচ লাগবেনা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করা হয়।

কৃষকের জন্য নির্ধারিত পাম্প প্যাকেজের মূল্যের ১০ শতাংশ মূল্য পাম্প ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরের সময় এককালীন পরিশোধ করতে হবে।বাকি ৯০ শতাংশ মূল্য এক বা একাধিক কিস্তিতে সর্বোচ্চ ১০ বছরে পরিশোধ করতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) জিওবি, বাপবিবো এবং এডিবি অর্থায়নে ২১ টি জেলার ৩২ টি পল্লি বিদ্যুৎ সমিতির আওতায় ৫ টি ক্যাটাগরির ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প স্থাপন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019