সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় সাবেক এমপির বঙ্গজ ফেক্টারীকে ২লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিএনপির সাবেক এমপির বিস্কুট ফেক্টারী
বঙ্গজ লিমিটেডকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে।
রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সেনাবাহিনীর একটি দল বিএনপির সাবেক এমপি মরহুম হাজী মোজাম্মেল হকের প্রতিষ্ঠান বঙ্গজ লিমিটেডে অভিযান চালায়। অভিযানে এসময় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির বিষয়টি নজরে আসে। এসময় দেখা যায় বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরি করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজ, ছাপা কাগজ, কার্টুন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। অপরিচ্ছন্ন ও নোংরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরির কাচামাল। পুরাতন ও নোংরা পাউরুটি এবং ভাঙ্গা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নেই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট। এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৩ (৫৫) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় সাবেক এমপির বঙ্গজ ফেক্টারীকে ২লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪