সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় মোবাইলে ডেকে নিয়ে১ ব্যাক্তিকে মটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মটরসাইকেল ক্রয়ের নাম করে ১ ব্যাক্তিকে মোবাইলে ডেকে এনে মটরসাইকেলসহ তাকে পুড়িয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সবুজ আলী(২২)কে একদল মোবাইল ফোনে মোটরসাইকেল বিক্রির কথা বলে পাশ্ববর্তী ফরিদপুর গ্রামের তেমাথা মোড়ে একটি মেহগনি বাগানে ডেকে নেয়। পরে তাকে আগুনে পুড়িয়ে তার শরীরের উপর মটরসাইকেল রেখে আগুন ধরিয়ে দেয়।
বুধবার সকালে পথচারীরা মেহগনি বাগানের ভেতরে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া
মোটরসাইকেল ও সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্বজনরা জানান, সবুজ আলী রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। সকালে ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে মোটরসাইকেল ও পোড়া মরদেহ পড়ে দেখতে পেয়ে মরাদেহটি সনাক্ত করা হয়। সবুজের পিতা জয়নাল আবেদিন জানায়,সম্প্রতি তার ছেলেকে ইতালি পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কয়েক দিনের মধ্যেই সবুজের ইতালি যাওয়ার কথা ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় মোবাইলে ডেকে নিয়ে১ ব্যাক্তিকে মটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা

আপডেট সময় : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪