সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

কালকিনিতে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান;কয়েকটি ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে

oppo_0

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা কালকিনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ অভিযান চালান।

এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেঁয়াজের খুচরা দোকান,মুদি দোকান,মুরগীর দোকান ও ফলের দোকানে অভিযান চালানো হয়। পাশাপাশি পণ্য বেচা কেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া/মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ/বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের টিমের সদস্যসচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর একরাম হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহায়ক রবিউল ইসলাম,কালকিনি থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের উদ্দেশ্যে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান;কয়েকটি ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪