চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের হাতে ৬ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা পুলিশের হাতে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
সোমবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে থানায় অফিসার ও ফোর্স দর্শনা থানা এলাকায় এক অভিযান চালায়।এসময় গত ২৭শে আগষ্টের একটি মামলায় ( মামলা নং-৯) ধারা- ১৪৩/৪৪৭/৪৪৭/৩২৩/৩২৫/৩৪২/৩০৭/৩৮০/৫০৬(২)/১১৪ The Penal Code, ১৮৬০; তৎসহ ৩/৪ The Explosive Substances Act, ১৯০৮ এর তদন্তে প্রাপ্ত আসামী দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামের আঃ সাত্তারের ছেলে মোঃ সাজ্জাদুর রহমান ঝন্টু (৫৮), জয়নগর গ্রামের আজের আলীর ছেলে মোঃ ইকরামুল (৪৪), পারকৃষ্ণপুর গ্রামের এসকাত আলীর ছেলে মোঃ সোহাদ আলী (৫৫), খেজুরতলা গ্রামের শওকত আলীর ছেলে মোঃ আব্দুল মতিন (৫৩), নেহালপুর গ্রামের রবজেল আলীর ছেলে রাসেদুল(৫৫) ও সড়াবাড়িয়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোঃ আনিচুর রহমান (৪৪) কে গ্রেফকার করে।গ্রেফতারকৃত সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

























