০৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ কেরু,র মিলগেট পূর্ব সাবজোনে আখরোপনে কেরুজ এমডি সরাসরি অংশগ্রহণ, কৃষকেরা রোপনে হলেন উৎসাহিত।
সোমবার সকালে দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ)লিঃ এর মিলসগেট পূর্ব সাবজোনের ২ নং ইউনিটে সরাসরি আখ রোপনের সময় পার করলেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি.এর ব্যবস্থাপনা পরিচালক মোরাব্বিক হাসান এফসিএমএ।এসময় তার সাথে থাকা মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক(কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া,ডিজিএম (সম্প্র.) মো.মাহবুবুর রহমান সংশ্লিষ্ট সাবজোন প্রধান মো.মাফুজুল আলম রতন, সিডিএ রাধা রানী দাস ও সাইফুদ্দিন আহমেদ সুমন ও কৃষকের সাথে আখ রোপনে অংশ নেয়।কেরুজ এমডি মোরাব্বিক হাসান এফসিএমএ বলেন পরিকল্পনা মাফিক সঠিক নিয়মে আখ চাষ করলে আখের ফলন ভাল হয়।ওজনও বেশি হয়।ফলে চাষিরা লাভবান হয়।আর এলাকার চিনিকলকে টিকিয়ে রাখতে উন্নত পদ্ধতি আখরোপন,পরিচর্যার পরিকল্পনা প্রথম থেকেই করতে হবে।