সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

ঝালকাঠি সদর হাসপাতালে প্রসূতী রোগীর অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ায় সঙ্কট, ড্রাইভারের আচরণে ক্ষুব্ধ স্বজন ও সংবাদকর্মীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর হাসপাতালে আজ সকালে এক প্রসূতী রোগীর জরুরি সেবা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারাখানা এলাকার রাসের হাওলাদারের স্ত্রী রিয়া মনি প্রসবজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ফ্রি সেবা পাওয়ার কথা থাকলেও অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেন রোগীকে নিয়ে যেতে অস্বীকৃতি জানান, যার ফলে রোগী ও স্বজনরা প্রায় এক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন।

রোগীর পরিবারের অভিযোগ, “আমরা বারবার ফোন করলেও ড্রাইভার শাহাদাত যেতে রাজি হননি, বরং তিনি দাবি করেন যে তার একটি ‘রোগী’ রয়েছে। অবশেষে আমাদের কান্নাকাটি দেখে স্থানীয় কয়েকজন ছাত্র এগিয়ে এসে ড্রাইভার শাহাদাতকে চাপ দিলে তিনি এক ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন।”

এদিকে, সংবাদকর্মীরা বিষয়টি নিয়ে শাহাদাতের সঙ্গে কথা বলতে গেলে তিনি বিরূপ আচরণ করেন। এমনকি তিনি তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গাড়ির দরজায় লাথি মেরে তা বন্ধ করে দেন। এছাড়া শাহাদাতের বিরুদ্ধে এর আগে মাদক সেবন ও ব্যবসায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ জানিয়েছেন, “শাহাদাত আমাদের একজন আউটসোর্সিং ড্রাইভার, এবং ড্রাইভার সংকট থাকায় তাকে কাজে রাখা হয়েছে। তবে এই অনিয়মের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

এমন দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী ও সংবাদকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি সদর হাসপাতালে প্রসূতী রোগীর অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ায় সঙ্কট, ড্রাইভারের আচরণে ক্ষুব্ধ স্বজন ও সংবাদকর্মীরা

আপডেট সময় : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪