০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার একাডেমি মোড়ে ভ্যান-রিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে সদর উপজেলার আলুকদিয়ার বাজার পাড়ার সজিব হোসেনের স্ত্রী কুলসুম(৩৮)ভ্যানে করে বাজার শেষে বাড়ি ফিরছিলেন।এসময় একটি রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধলে কুলসুম ভ্যান থেকে পিচ রাস্তায় ছিটকে পড়ে। পরে পথচারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।