সংবাদ শিরোনাম ::
না ফেরার দেশে চলে গেলেন ইত্তেফাকের ফটো সাংবাদিক ফারুক লিটু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১১ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।
দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক জিএম ফারুক লিটু (৫০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।লিটু দীর্ঘ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পেশাগত দায়িত্ব পালন শেষে দুপুরে বাসায় ফিরে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফটো সাংবাদিক জিএম ফারুক লিটুর মৃত্যুতে ইত্তেফাক পরিবার শোকাহত।

























