সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর জনসমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়াদুল ইসলাম লিমন
গোপালগঞ্জ (কোটালীপাড়া) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামী কোটালীপাড়া শাখার উদ্যোগে ২৮/১০/২৪ ইং তারিখ বিকাল ০৩ ঘটিকায় ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্মুক্ত মাঠে প্রকাশ্যে জনসমাবেশ করেছে দলটির উপজেলা শাখার নেতাকর্মীরা।
উক্ত জনসমাবেশে প্রায় পাঁচ শতাধিক জামায়াতের কর্মী সমর্থক অংশ নেন এবং এ সময় সাধারণ জনগনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোটালীপাড়া থানা আমীর মোঃ সোলায়মান গাজীর সভাপতিত্বে বিকাল ০৩ ঘটিকায় সমাবেশ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক মাওলানা রেজাউল করিম এবং বিশেষ অতিথি জনাব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শমসের আলী মোল্লা। এছাড়া আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কোটালীপাড়া থানা সেক্রেটারী মাওলানা মো: ফরিদ উদ্দিন মাসউদ, থানা বায়তুলমাল সম্পাদক মো: মহিববুল্লাহ, পৌর শাখার সভাপতি মো:মুনছুর আহমাদ, কোটালীপাড়া পৌরসভার বারবার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি কাউন্সিলর ওয়ালিউর রহমান হাওলাদার এবং ইসলামী ছাত্রশিবিরের গোপালগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মো: তাকরিম।
বক্তারা বলেন বিগত ২০০৬ সালে ২৮ শে অক্টোবর সদ্য আওয়ামী লীগ সরকার কতৃর্ক ঢাকার পল্টনে প্রকাশ্য দিবালোকে জামায়াতে ইসলামীর সমাবেশে হামলা করে নিকৃষ্টভাবে ছয় জনকে হত্যা করেছিল। লাশের উপর নৃত্য করে উল্লাস করেছিল আওয়ামী লীগ নামক সন্ত্রাসী রাজনৈতিক দল। লগি বৈঠার তান্ডবে তটস্থ হয় ঢাকাবাসী। দেশব্যাপী চলে পৈশাচিক হামলা, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় দেশের বিভিন্ন স্থানে। তৎকালীন সময়ে পল্টন থানায় আওয়ামী লীগ সহ ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও রাজনৈতিক দল পরিবর্তনের আবর্তে মামলা প্রত্যাহার করা হয়।
এরপর তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব এবং তৎপরবর্তীতে আওয়ামী সরকারের উত্থান হয়। ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতা ধরে রাখতে বিগত দেড় দশকের বেশি সময় ধরে একের পর এক চক্রান্ত আর জনগনের ভোটাধিকার খর্ব করে অবৈধ সরকার গঠন করে আসন ধরে রাখতে চতুরতার আশ্রয় নেয় আওয়ামী সরকার। সর্বশেষ চালিয়ে আসা তাদের কিলিং মিশনের শিকার হয় সাধারণ শিক্ষার্থী ও জনগন, বাদ যায়নি বাচ্চা শিশু। তুমুল ছাত্র আন্দোলনের মুখে গত ০৫ ই আগষ্ট ২০২৪ শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। প্রতিবছর ২৮ অক্টোবর আসে আর হৃদয়ে বেদনার আচড় দিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীদের সেই নিদারুন হত্যাযজ্ঞের ঘটনাগুলি। এরই অংশ হিসেবে ২৮ শে অক্টোবর ট্রাজেডির ঘটনায় শহীদদের স্মরণ ও হত্যার প্রতিবাদ হিসেবে সারাদেশের মত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এই জনসমাবেশের আয়োজন বলে জানান নেতাকর্মীরা। বক্তারা বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পল্টন ট্রাজেডিতে শহীদ দের শ্রদ্ধাভরে স্মরণ করেন একই সাথে এ যাবৎকালে আওয়ামী লীগের দ্বারা সংঘটিত সকল হত্যার বিচার দাবী করেন। আনুমানিক দুই ঘন্টাব্যাপী জনসমাবেশ শেষে থানা আমীর জনাব মো: ছোলায়মান গাজী তার বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর জনসমাবেশ

আপডেট সময় : ০৭:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪