সংবাদ শিরোনাম ::
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দামুড়হুদার পারকুৃষ্ণপুর- মদনা ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দর্শনা থানাধীন বড়বলদিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন।প্রধান অতিথির বক্তব্যে মোকাররম হোসেন বলেন, ‘স্বৈরাচারী আ.লীগ সরকারের দোসরদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ লুটেপুটে খেয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিশ্ব রেকর্ড করেছে। ছাত্র—জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে যেন ভুলুণ্ঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা স্বৈরাচার সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবে, তাদেরকে এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন করা হবে। চুয়াডাঙ্গার মাটিতে স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তি যদি মিটিং—মিছিল করার চেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। কাজের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। একইসাথে জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমাদের সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে ভালোবেসে সুসংগঠিত থাকতে হবে।’উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সদস্য সচিব ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান মোঃ তবারক হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, দর্শনা থানা শাখা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।দর্শনা কৃষক দলের সদস্য সচিব আবু দেলুয়ার রহমানের উপস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উল্লাহ শফি, সাধারণ সম্পাাদক আজিবার রহমান, যুগ্মসাধারণ সম্পাাদক মামুন রেজাসহ পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তব্য শেষে উপস্থিতদের মতামতের ভিত্তিতে আক্তার মাষ্টারকে সভাপতি, নজরুল ইসলাম মোল্লা, সানোয়ার হোসেন ও তাহর আলীকে সহসভাপতি, জহিরুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক, গাজিউর রহমান, ও বাবু মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক , শাহানশাহকে সহ—সাংগঠনিক সম্পাদক, নোমান উদ্দিন ইমানকে প্রচার সম্পাদক, সেলিম মালিথাকে কোষাধ্যক্ষ, গোলাম মোর্তজাকে দপ্তর সম্পাদক এবং জাকির হোসেনকে সদস্য নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট দর্শনা থানাধীন পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদার পারকুৃষ্ণপুর- মদনা ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪