সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বানারীপাড়ায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠিতে পূর্ববিরোধ ও দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নাঈম মৃধা (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের বাসিন্দা ও বরিশাল হাতেমআলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম মৃধা বাদী হয়ে একই এলাকার আক্তার হোসেন মৃধা, রফিকুল ইসলাম মৃধা ,শান্ত মৃধা ও আসিফ মুন্সীকে আসামী করে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদের মধ্যে রফিকুল ইসলাম মৃধা বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আসামীরা নাঈম মৃধাকে তার দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাই আল-আমিন মৃধার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা এনে দিতে গত বেশকিছুদিন ধরে চাপ দিয়ে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার ( ১৮ অক্টোবর) বিকালে নাঈম মৃধাকে স্থানীয় একতারহাটে পেয়ে আসামীরা অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করেন। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নাঈমকে খুন-জখমের হুমকি দিয়ে তারা চলে যায়। পরে তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সন্ত্রাসী প্রকৃতির আসামীদের ভয়ে নাঈম মৃধা বর্তমানে চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোমিন উদ্দিন বলেন ,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৫:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪