২৫ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে
ঘোড়াঘাটে কাঁচা মরিচে আগুন, কেজি ছাড়ালো ৪০০ টাকা

ঘোড়াঘাটে কাঁচা মরিচে আগুন, কেজি ছাড়ালো ৪০০ টাকা

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে কাঁচা মরিচে আগুন, কেজি ছাড়ালো ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা। কয়েক দিনের টানা বর্ষনে এক সপ্তাহের ব্যবধানে টাকার কাঁচা মরিচের দাম বেড়েছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে।যা গত সপ্তাহে কেজি প্রতি কাঁচা মরিচের দাম ছিল ১৫০- ১৬০ টাকা।
বর্তমানে সেই কাঁচা মরিচ ঘোড়াঘাট উপজেলার হাট বাজার গুলোতে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আমদানি কম, অতিবৃষ্টি ও বন্যাকবলিত এলাকায় চাহিদা বৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে ক্রেতারা বলছেন, দু একদিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম বেড়ে যাচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষেরা বিপাকে পড়ছেন।
বাজারের ক্রেতারা বলছেন,‘এক বছরেও মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় বাড়ছে না। কিন্তু কাঁচা সবজির দাম যখন-তখন বেড়ে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি কাঁচা মরিচের হঠাৎ মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের হিসেব পাল্টে গেছে। কাঁচা মরিচ কিনতে গেলে পড়ছে মাছ-মাংস ক্রয়ে লাগাম টানতে হচ্ছে। বাজারে এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। আজ (সোমবার)৩৫০ থেকে ৪০০ টাকা।’
কর্মজীবী মানুষেরা সাধারণত সোম ও বৃহস্পতিবারর কাঁচা শাকসবজির বাজারে আসে। প্রায় প্রতি সপ্তাহেই সবজি জাতীয় খাদ্যের দাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষেরা। এটা কী দেখার কেউ নেই।’
বাজারের সবজি আড়তদাররা বলছেন, ‘কাঁচা মরিচের দাম উঠানামা নির্ভর করে আমদানির ওপর। এখানে ব্যবসায়ীদের কোনো হাত থাকে না। আমদানি স্বাভাবিক হলেই দাম কমে আসবে। বর্তমানে কমআমদানী, অতিবৃষ্টি ও বন্যাকবলিত এলাকায় চাহিদা বৃদ্ধির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।’
সোমবার উপজেলার রানীগঞ্জ বাজারে কাঁচা মরিচ কিনতে ক্রেতা শাফিউল ইসলাম জানান, গত সপ্তাহে আমি ১ কেজি কাঁচা মরিচ ১৫০ টাকা দরে কিনে ছিলাম, আজ সেই কাঁচামরিচ ৪০০ টাকা দরে কিনেছি।
কাঁচামাল ব্যবসায়ী আজিবুল হক বলেন,গত কয়েক দিন ধরে বৃষ্টির কারনে আমদানি না থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। আমাদের পাইকারী ভাবে বেশি দরে কিনতে হচ্ছে।
তবে আবহাওয়া ভাল হলে পূর্বের ন্যায় ক্রেতা পর্যায়ে বিক্রি করতে পারবো।
সবজির দামও বেড়েছে। তবে মুরগি, ডিম ও চালের দাম অপরিবর্তিত থেকে চড়া দামেই বিক্রি হচ্ছে।
সোমবার রাণীগঞ্জ বাজারসহ অন্যান্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019