সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সাইবার মামলা থেকে কেন্দ্রীয় বিএনপি নেতা সান্টুকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মামলার চার্জগঠনের পূর্বে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এসময় বিএনপি নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু আদালতে উপস্থিত ছিলেন বলেন, ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি নাজমুল হাসান জানিয়েছেন। তিনি জানান,এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু গত ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক মামলার তদন্ত প্রতিবেদনে ফরেনসিক রিপোর্ট না দেওয়াসহ অভিযোগের স্বপক্ষে কোন প্রমান দিতে না পারায় চার্জ গঠনের পূর্বে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দিয়েছেন। মামলার বরাতে বেঞ্চ সহকারি জানান,২০১৯ সালের ১৫ মে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে আসামী করে উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন
আওয়ামী লীগ নেতা আতাহার আলী খান উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায়
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মোবাইল ফোনালাপের মাধ্যমে আক্রমনাত্মক তথ্য উপাত্ত প্রেরণ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করাসহ সহায়তার অভিযোগ আনা হয়। উজিরপুর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন তদন্ত করে মামলার একমাত্র আসামী বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশীট জমা দিয়েছিলেন।

প্রসঙ্গত,এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। এদিকে তাকে সাইবার মামলা থেকে আদালত অব্যাহতি দেওয়ায় মিথ্যার মৃত্যু ঘটে সত্যের জয় হয়েছে মন্তব্য করে দুই উপজেলার বিএনপি নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাইবার মামলা থেকে কেন্দ্রীয় বিএনপি নেতা সান্টুকে অব্যাহতি

আপডেট সময় : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪