সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দেড় কোটি টাকার বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের সেই চালকলের এক মাসের বিদ্যুৎ বিল ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বুধবার (২ অক্টোবর) বিকেলে নতুন বিল তৈরি করে গ্রাহকের বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (রাজস্ব) শাহ্ মো. মোস্তফা কামাল। এর আগে ভুতুড়ে এই বিদ্যুৎ বিলটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিষ্ঠানের (চালকল) পরিচালক লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জের আবদুর রহিমের ছেলে জালাল উদ্দিন জানান, গত এক বছর ধরে এই চালকলের বিল মাসে ১৫ হাজার টাকার কিছু কম-বেশি আসে। সম্প্রতি ব্যস্ত থাকার কারণে কয়েক দিন তিনি ওই প্রতিষ্ঠানে যেতে পারেননি। সোমবার তিনি বিদ্যুৎ বিলটি পান। ওই বিলে এক মাসে এসেছে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। বিল পরিষদের সময় ২৪ সেপ্টেম্বর।

তিনি আরো জানান, বিষয়টি জানানোর জন্য সদর উপজেলার ফুলবাগান এলাকায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে গেলে তার সমস্যার সমাধান না করে উল্টো খারাপ আচরণ করেন বিলিং সহকারীরা। পরে ডেপুটি জেনারেল ম্যানেজারকে বিষয়টি জানান। বুধবার বিকেলে ১৬ হাজার ৬২০ টাকার নতুন বিল তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোহাম্মাদ আবু নাসের বলেন, বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ভুলের জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। যারা ওই ভুল কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

অদ্ভুত বিল করার কারণে বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা শাহ মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, বিলিং সহকারী বিল পোস্টিং করতে গিয়ে টাইপিংয়ে ভুল করেন। পরে প্রিন্টেড বিল চেক না করে গ্রাহকের কাছে পৌঁছে দেন বিতরণকারী। এমন ভুল সাধারণত হয় না। সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেড় কোটি টাকার বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার

আপডেট সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪