সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেবাচিম হাসপাতালের পরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি তার কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছেন, ডা. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি শান্তি সমাবেশ করেছেন। সাম্প্রতিক এক শিশুর মৃত্যুর ঘটনায় লাঞ্ছনার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তার পদত্যাগ দাবি করা হয়।

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘আমি বরিশালের সন্তান। এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে। তবে পরিচালকের পদে আর থাকছি না।’ এর আগে শনিবার ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন, এতে সমর্থন জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। যার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেবাচিম হাসপাতালের পরিচালক

আপডেট সময় : ১০:১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪