সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে ভাঙ্গেনি বাজার সিন্ডিকেট,  প্রতিদিন নানান অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো।

বরিশালে কাচা বাজারে এখনো ভাঙেনি বাজার সিন্ডিকেট। নানা অজুহাতে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির কারণেই এই অবস্থা। তবে শিগগিরই এই অবস্থা থেকে মুক্তি মিলবে। সবকিছুই হয়ে আসবে স্বাভাবিক। শনিবার (২৮ সেপ্টেম্বর) বরিশালের বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ওঠানামা করছে কাঁচামরিচের দাম। তবে ডিম ও মুরগির দাম বাজারে ভিন্ন ভিন্ন। সুখবর নেই চালের বাজারেও বরিশাল পোর্ট রোড ও চৌমাথা, রুপাতলী কাঁচাবাজারসহ কয়েকটি বাজারে ঘুরে দেখা যায় প্রতিকেজি গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি। পটল, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকার কাছাকাছি। একইভাবে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে বরবটি, করলা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তবে, কাঁচা মরিচের দাম নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের। রুপাতলী কাচাবাজারে আসা বেরসকারি চাকরিজীবী সোহেল হাওলাদার বলেন, কাঁচা মরিচের দামের কোন ঠিক নেই। কোথাও ২০০ আবার কোথাও ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দিন চার-পাঁচ আগেও কিনেছি ১৬০ টাকায়।প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ এবং ভালো মানের দেশি পেঁয়াজ আগের মতোই ১১০ থেকে ১১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও দেশি রসুন ২০০ থেকে ২১০ এবং আমদানি রসুন ২১০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রণে নেই চালের বাজার। প্রতিকেজি মোটা চাল ৫০ থেকে ৫৫, মাঝারি ৫৫ থেকে ৬০ এবং মানভেদে সরু চাল ৬৪ থেকে ৭৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। পোর্ট রোড কাঁচাবাজারে আসা নির্মাণ শ্রমিক আসিকুল ইসলাম বলেন, আমাদের উপার্জন কম। তাই সব কিছুই হিসেব করে কিনতে হয়। কিন্তু ইদানীং ডিমের দাম ও ব্রয়লার মুরগির দাম যেভাবে ওঠানামা করছে তাতে এসবের দাম জিজ্ঞাসা করতেই এখন ভয় লাগে। সরকার যদি শক্ত হাতে বাজার সিন্ডিকেট না ভাঙে, তাহলে আমাদের সাধারণ মানুষের কষ্ট রয়েই যাবে। দূর হবে না।নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টি ও বন্যার কারণে অধিকাংশ খেতে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য সরবরাহ কম। তাই দাম বেশি। তবে এ অবস্থা বেশিদিন থাকবে না। সবকিছুই স্বাভাবিক হয়ে আসবে। ডিম ও মুরগি ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। সে কারণে সবাই ডিম ও মুরগির মাংসের দিকে ঝুঁকছেন। কিন্তু সাম্প্রতিক বন্যায় কয়েকটি জেলার বহু খামার তলিয়ে যাওয়ায় প্রভাব পড়েছে চাহিদা ও উৎপাদনে। মূলত এজন্যই মুরগি ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ভাঙ্গেনি বাজার সিন্ডিকেট,  প্রতিদিন নানান অজুহাতে বাড়ছে নিত্যপণ্যের দাম

আপডেট সময় : ০১:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪