সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আত্মীয়র বাড়ি থেকে যুবকের মৃত্যু দেহ উদ্ধার পরিবারের অভিযোগ বিষ খাইয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে আত্মীয়ের বাড়ি থেকে লিটন হাওলাদার (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামের বেল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন হাওলাদার নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের দূরসম্পর্কের আত্মীয় হন। এ কারণে লিটন প্রায়ই তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন। বেল্লাল হোসেন কাজের সুবাদে ঢাকায় থাকার কারণে ঘটনার দিন রাতে ওই বাড়িতে বেল্লাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে ছিলেন।

লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে।

লিটনের ভাইয়ের শালী (বেয়াইন) লিপি জানান, তিনি আমার ফুফাতো বোনের ভাসুর হন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে সে আমার বাবা বাড়িতে বেড়াতে আসেন। তখন আমি পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া করতে ছিলাম। আমার মা তাকে ভাত খাওয়ার জন্য বললে তিনি সকলের সাথে রাতের খাওয়া দাওয়া শেষে মায়ের সাথে তার গাছের ব্যবসার বিষয় নিয়ে আলোচনা করে ঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়ে।

বেল্লাল হোসেনের স্ত্রী লিটনের (মাওই) জায়েদা বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ লিটনের ডাকচিৎকার শুনে ঘরে থাকা অন্যদের ঘুম থেকে জাগিয়ে তার রুমে গিয়ে দেখতে পাই সে পায়খানা ও বমি করে বিছানা মেখে ফেলেছে। তখন সে শুধু ডাকচিৎকার দিয়ে বলছে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে সুস্থ করো, আমার জন্য যেন কেউ বিপদে না পরে এসব কথা বলতে বলতে সে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজনও আমাদের ঘরে ছুটে আসে। তাদের সামনেই সে খাট থেকে নিচে পরে গিয়ে ১০/১৫ মিনিটের মধ্যে মারা যায়। পরবর্তীতে আমরা থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

লিটনের মা ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে ভাতের সাথে বিষ খাওয়িয়ে তারা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। আর জায়েদা ও লিপির পরিবারের সাথে আমাদের কোন আত্মীয়তার কোন সম্পর্ক নেই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আত্মীয়র বাড়ি থেকে যুবকের মৃত্যু দেহ উদ্ধার পরিবারের অভিযোগ বিষ খাইয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪