সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

গোপালগঞ্জে বিএনপির সমাবেশে বাধা ও হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সাবেক প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ জেলায় গতকাল ১৩/০৯/২৪ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গাড়িবহরে হামলার ঘটনায় এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জনাব এস এম জিলানী সহ নেতাকর্মীদের উপর আক্রমন করে আহত করে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। তাৎক্ষণিক গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী কে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, ঢাকায় নিয়ে ভর্তি করানো হয়। এরপর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক আজ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচী ঘোষিত হয়। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ঘাঘর বাজারে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার ওলিয়ার রহমান হাওলাদার। এ সময় বিএনপির অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে আয়োজকরা সমাবেশ শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে বিএনপির সমাবেশে বাধা ও হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪