সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কানাডা যেতে নিজেকে ‘মানসিক রোগী’ পরিচয় দিলেন শিক্ষিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মৌলভীবাজারে মানসিক রোগী সেজে ছুটি নিয়ে কানাডা যাওয়ার চেষ্টা করেছেন এক শিক্ষিকা। তবে তিনি ‘মানসিক রোগী নন’ তা নিশ্চিত হওয়ার পর তার ছুটির আবেদন বাতিল করা হয়েছে।

ওই নারীর নাম তাহমিদা ইসলাম। তিনি মৌলভীবাজার সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। খোঁজ নিয়ে জানা যায়, সহকারী শিক্ষিকা তাহমিদা ইসলাম নিজে ‘মানসিক ও শারীরিকভাবে অসুস্থ’ দাবি করে উন্নত চিকিৎসার জন্য কানাডায় যেতে ছুটি চেয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগীয় উপ-পরিচালক আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করেন। এরইমধ্যে ওই শিক্ষিকা শারীরিক ও মানসিক অসুস্থতাজনিত কারণে চাকরি হতে অব্যাহতি চেয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে গত ১২ আগস্ট আবেদন করেন। পরে তাহমিদা ইসলামের অসুস্থতার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তার আবেদন বাতিল করে।

এ বিষয় জানতে সহকারী শিক্ষিকা তাহমিদা ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করলে প্রতিবেদকের পরিচয় পেয়েই তিনি সংযোগ কেটে দেন মৌলভীবাজার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোহেনা খানম বলেন, ‘তাহমিদা ইসলাম শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন।’ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম বলেন, ‘যেহেতু মেডিকেল বোর্ড উনাকে ইনভেলিড ঘোষণা করেনি, তাই তাকে দেশেই চিকিৎসা নিতে হবে।’

‘ওই শিক্ষিকা কি মানসিক রোগী, এটা কারও কাছ থেকে কখনো শুনেছেন’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমনটি কখনো শুনিনি।’ মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী ডা. জালাল উদ্দিন মুর্শেদ বলেন, ওই শিক্ষিকার আবেদনটি বাতিল করা হয়েছে। উনাকে সিলেট এমএজি ওসামানী হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কানাডা যেতে নিজেকে ‘মানসিক রোগী’ পরিচয় দিলেন শিক্ষিকা

আপডেট সময় : ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪