সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ছাত্রলীগকর্মী বলে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করলেন যুবদল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামের পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের গতিরোধ করে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় ওই যুবদল নেতা ও তার সহযোগীকে আসামি করে পটিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক স্বর্ণ ব্যবসায়ী। গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন (৩৫) ও তার সহযোগী বিএনপিকর্মী মনির (৩০)। তাদের বাড়ি পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায়।

পটিয়া থানা পুলিশ জানায়, কক্সবাজারের ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। তাদের দোকানের কারিগর রূপন দাশ গত ২৭ আগস্ট ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে একটি বাসে করে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।

পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ফারুকী পাড়া পয়েন্ট অতিক্রম করার সময় বাসটির সামনে একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস গতিরোধ করে।

এরপর তারা বাসটিতে উঠে পেছনের সিটে বসা ছাত্রলীগকর্মী বলে স্বর্ণ কারিগর রূপন দাশকে টেনে-হিঁচড়ে ও মারধর করে গাড়ি থেকে নামিয়ে ফেলেন। তখন বাসটি চলে যায় চট্টগ্রামের দিকে।

নামানোর একপর্যায়ে তারা গলায় ছুরি ধরে রুপনকে মারধর করে তার সঙ্গে থাকা ব্যাগে ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনা সবখানে জানাজানি হওয়ার পর পরবর্তী সময়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে ভিডিও ফুটেজ তথ্য বিশ্লেষণ করে যুবদল নেতা মামুন ও তার সহযোগী মনিরকে শনাক্ত করে পটিয়া থানা পুলিশ।

পটিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, এ ঘটনায় থানায় গত বুধবার রাতে মামলা হয়েছে। এ মামলাটি আমরা গুরুত্বে সঙ্গে দেখছি। ঘটনায় জড়িত কয়েকজনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের বলেন, দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মানুষের ওপর জুলুম করবে তাদের স্থান বিএনপিতে নেই।

তিনি আরো বলেন, এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সব স্তরের নেতাকর্মীদের স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছেন। এভাবে যারা বিএনপি, যুবদলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রলীগকর্মী বলে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করলেন যুবদল নেতা

আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪