সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় শনিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের সেমিনার কক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম শাহীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল ব্যবসায়ীদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে রেজাউল করিম শাহীনকে আহবায়ক করে ১৩ সদস্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন রাশেদ আলী সরকার, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, মো.মোতালেব, সোহেল রানা মানিক (প্রধান), হারুনুর রশিদ বাবু, মোজাফ্ফর হোসেন, এডভোকেট আহসান হাবিব সরকার, ইদ্রিস আলী, রুবেল আলী, আব্দুল লতিফ ও আনসার আলী।
রেজাউল করিম শাহীন জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকল ব্যবসায়ীরা ঐক্যের ভিত্তিতে আমাকে আহবায়ক করে ১৩ সদস্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আমি আশা করি ব্যবসায়ীক বান্ধব পরিবেশ তৈরি করে একটি আধুনিক স্থলবন্দর করার। ব্যবসায়ীদের স্বার্থ বজায় রেখে দলমত নির্বিশেষে সরকারি রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহসিন প্রধান, টি ইসলাম, ইদ্রিস আলী, আবুল খায়ের, নর্দান বাবু ও বুলবুলসহ কমিটির অন্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪