সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

দালালমুক্ত এনআইডি সেবার ব্যবস্থা করতে বললেন ইসি কর্মকর্তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রাখতে বলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এছাড়া দালালমুক্ত এনআইডি সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ইসি কর্মকর্তারা। একইসঙ্গে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

২৫ আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান মাঠ পর্যায়ের ইসি কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন ইসি সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, জেলা এবং উপজেলা পর্যায়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা প্রয়োজন। এছাড়া এনআইডি সেবা যেন দালালমক্ত মুক্ত হয় এবং মানুষ যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কর্মকর্তারা আরও জানান, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের পেন্ডিং তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত মনিটরিং করতে হবে। মাঠ পর্যায়ের অফিসগুলো ডিজিটাল হাজিরার ব্যবস্থা করতে হবে। এছাড়াও মাঠ কার্যালয়ের অফিসসহ নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন শাখা নিয়মিত পরিদর্শন করতে হবে বলে পরামর্শ দেন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দালালমুক্ত এনআইডি সেবার ব্যবস্থা করতে বললেন ইসি কর্মকর্তারা

আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪