সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বানারীপাড়ার কৃতি সন্তান অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাবির প্রক্টর নিযুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাকে এই নিয়োগ প্রদান করেন।
তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ও বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত অধ্যাপক শামসুদ্দীন আহমদের ছেলে।
সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বানারীপাাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের অদম্য মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকায় নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (লোক প্রশাসন) থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ( সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান। তাঁর স্ত্রী শামিমা তাসনীম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান। এদিকে বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিযুক্ত হওয়ার গৌরব অর্জন করায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার কৃতি সন্তান অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাবির প্রক্টর নিযুক্ত

আপডেট সময় : ০৯:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪