সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৯৬ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও অপসারিত বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ ৯৬ জন দলীয় নেতা-কর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫৬ জনকে সুনির্দিষ্ট ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট)
বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস মৃধা বাদী হয়ে নালিশী মামলা করেন। আদালতের বিচারক শারমিন সুলতানা নালিশী অভিযোগ মামলা হিসেবে রুজু করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে এদিন রাতেই থানায় মামলা রুজু করা হয়। মামলার উল্লেখযোগ্য অপর আসামীরা হলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ান, সদস্য ও সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আঃমন্নান মৃধা, সদস্য শামসুল আলম মল্লিক ও সেলিম সরদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন খান, আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী শাহ আলম বেপারী,ত্রিনাথ পোদ্দার খায়রুল ইসলাম ও মোঃ ছিরণ, যুবলীগ নেতা মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।
মামলায় আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান,পাইপসহ দুটি বালুর ড্রেজার ও বসত ঘরে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ, নারীর শ্লীলতাহানি এবং লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, আদালতের নির্দেশে থানায় মামলাটি রুজু করা হয়েছে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৯৬ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪