সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ছাত্র -জনতার অভ্যুত্থানে নিহতরা জাতির সূর্যসন্তান – সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজ উল্যাহ ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে যারা নিহত হয়েছেন; তারা জাতির সূর্যসন্তান, বীর সন্তান। বিএনপি ক্ষমতায় এলে তাদেরকে আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের শহীদের মর্যাদা দেওয়া হবে। শহীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ-সুবিধা দেওয়া হবে। আজ শুক্রবার ( ২৩ আগস্ট) বিকাল ৩ টায় দৌলতখানে উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফিজ ইব্রাহিম বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন। কারো সম্পদ দখল করবেন না। যদি কেউ আইন হাতে তুলে নেন, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম দৌলতখান কেন্দ্রীয় মার্কাজ মসজিদের নতুন ভবন উদ্ভোদন করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজাহান সাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, বিএনপি নেতা বশির আহম্মদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,বিএনপি নেতা জুয়েল মাহমুদ জুলু, পৌর বিএনপি’র সভাপতি গোলাম আযম পলিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা মোঃ রিয়াজ,সাবেক ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্র -জনতার অভ্যুত্থানে নিহতরা জাতির সূর্যসন্তান – সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪