১১ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
বরিশালে শিক্ষার্থীদের চেকপোস্টে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

বরিশালে শিক্ষার্থীদের চেকপোস্টে শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

আজকের ক্রাইম ডেক্স : নগররের চৌমাথায় শিক্ষার্থীদের চেকপোস্টে টিউবওয়েল মিস্ত্রী রাসিব আকনকে (১৯) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই রাজিব আকন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রাসিবের পরিবারের দায়ের করা মামলায় বিনা অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। নিহত রাসিবের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার বাদী রাজিব আকন বলেন, আমার ভাই অপরাধী হলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কে দিল? শিক্ষার্থীরা দাবি করেছে তার কাছে চাকু পেয়েছে। যদি সত্যি পায় তাহলে তাকে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিত। আদালত তাকে সাজা দিত।

কিন্তু ভোর পাঁচটায় গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বেলা ১১টায় কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হলো মৃত অবস্থায়। আমার ভাইকে মারধরের পর কোনো চিকিৎসাও করানো হয়নি। নিহতের মা শিউলি বেগম বলেন, আমার ছেলেটা শ্রমিক। কোনো রাজনীতি করে না। তাকে বিনা কারণে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করল। আমি খুনিদের বিচার চাই।

উল্লেখ্য, সিলেটের হবিগঞ্জে বাবার সঙ্গে থেকে রান্নাবান্নার কাজ করতো টিউবওয়েল মিস্ত্রী রাসিব আকন। মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলায় বাড়িতে আসার সময়ে ভোর পাঁচটার দিকে বরিশালের চৌমাথায় ব্যাটারিচালিত হলুদ অটো থেকে নামিয়ে তল্লাশি করে শিক্ষার্থীরা। রাসিবের ব্যাগে চাকু পাওয়া গেছে দাবি করে বেধড়ক মারধর করে তাকে আটকে রাখা হয়। বেলা ১১টার দিকে আহত রাসিবকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019