সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঢাকা-বরিশাল ডিআইজি প্রিজন্স ও চার প্রধান কারারক্ষীকে বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঢাকা ও বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) রদবদল করা হয়েছে। বরিশালের ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে ঢাকা বিভাগে এবং ঢাকার ডিআইজি প্রিজন্স মো. আলতাব হোসেনকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী।

এদিকে চারজন প্রধান কারারক্ষী ও একজন সহকারী প্রধান কারারক্ষীকে বদলি করেছে কারা অধিদপ্তর। আজ কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সুনামগঞ্জ জেলা কারাগারের প্রধান কারারক্ষী মো. আনোয়ার-উল-ইসলামকে চট্টগ্রামে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর প্রধান কারারক্ষী মো. মশিউল আজম শিহাবকে রংপুর বিভাগে, কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মো. আব্দুল্লাহকে রাজশাহী বিভাগে, বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী এম এম সদর উদ্দিন আহম্মেদকে খুলনা বিভাগে এবং রাজবাড়ী জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মো. হায়দার আলীকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-বরিশাল ডিআইজি প্রিজন্স ও চার প্রধান কারারক্ষীকে বদলি

আপডেট সময় : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪