সংবাদ শিরোনাম ::
​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪০ লাখ টাকা চাঁদা দাবি, স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীদের হুমকির ভয়ে নারায়ণগঞ্জে টিংকু রঞ্জন দাস (৫৪) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের নয়ামাটি এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত বুধবার ঘটলেও চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ (রোববার) ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টিংকু রঞ্জন দাস নয়ামাটি এলাকার বেবি টেক্সটাইলের মালিক। তিনি শহরের সাহাপাড়া এলাকায় বসবাস করতেন।খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের একটি দল কারখানায় আসে। তারা মালিকের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। টেবিলের সামনে ধারালো অস্ত্র রেখে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সঙ্গে সঙ্গে আতঙ্কে স্ট্রোক হয় তাঁর। পরে তাঁকে নারায়ণগঞ্জে একটি হাসপাতাল এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানার শ্রমিক মোহাম্মদ পনির বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ ৪০ জনের একটি দল কারখানায় আসে। তারা মালিকের কাছে ৪০ লাখ টাকা দাবি করে। টেবিলের সামনে ধারালো অস্ত্র রেখে ভয়ভীতি দেখায়। এসব দেখার সঙ্গে সঙ্গেই আতঙ্কে স্ট্রোক হয় তাঁর। পরে প্রথমে নারায়ণগঞ্জে একটি হাসপাতালে এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।’

ব্যবসায়ীর ভাই রিংকু দাস বলেন, ‘আমার ভাই কোনো রাজনীতি করত না। যারা চাঁদা চাইতে এসেছিল, তারা কোনো দল করে না। ওরা নয়ামাটি এলাকায় সন্ত্রাসীপনা করে আর চাঁদাবাজি করে ব্যবসায়ীদের জিম্মি করে রাখে। ভয়ভীতি দেখানোর কারণে আমার ভাইটা মারা গেল। আমরা লাশ আমাদের পৈতৃক ভিটা কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছি। ফিরে এসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

কারা চাঁদা দাবি করেছে জানতে চাইলে রিংকু দাস বলেন, ‘আমরা অধিকাংশকেই চিনি না। তবে জিমখানা এলাকার মাদক ব্যবসায়ী রনি, শাহ আলমের লোকজন তাদের বাহিনী নিয়ে এসেছে।’ কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘ঘটনাটা আজকেই জানতে পেরেছি। এত দিন পুরো শহরে পাহারা বসিয়ে সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। ভুক্তভোগীর পরিবার ফিরে এলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সন্ত্রাসীরা সুযোগসন্ধানী। তারা বিভিন্ন দুর্বল মানুষকে টার্গেট করে চাঁদাবাজি করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৪০ লাখ টাকা চাঁদা দাবি, স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪