সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠিতে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিল পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা উপহার দিয়েছে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের মাধ্যমে শিক্ষার্থীদের কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়। ছাতা পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠির সমন্বয়ক রাইয়ান বিন কামাল বলেন, ঝালকাঠি জেলা পুলিশ আন্দোলনের শুরু থেকেই আমাদের সমর্থন দিয়ে এসেছেন। সার্বক্ষণিক শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়েছেন অভিভাবকের মতো। আমাদেরকে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখে এসপি স্যার ছাতার ব্যবস্থা করে দিয়েছেন। এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

জেলার ট্রাফিক বিভাগে দায়িত্বে থাকা সার্জেন্ট মো. হাসান আহম্মেদ আজকের, আমরা কর্ম বিরতিতে থাকার কারণে শহরের যানজট নিরসনে শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা পালন করা যাচ্ছে। শহরে দুই দিন প্রচুর বৃষ্টি হচ্ছে তারা বৃষ্টিতে ভিজেও নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে তিনি শিক্ষার্থীদের জন্য কয়েক শতাধিক ছাতার ব্যবস্থা করেন। আমরা আজ বিকেলে সেই ছাতা গুলো শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাথায় পড়িয়ে দেই।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মাদ আফরুজুল হক টুটুল বলেন, পুলিশ কর্মবিরতিতে থাকার কারণে শহরের যানজট নিরসনে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে রাস্তায় ট্রাফিকের কাজ করছে। বিষয়টি দেখে আমার খুব খারাপ লেগেছে কারণ ওরা আমাদেই সন্তান। তাই তাদের জন্য ছাতার ব্যবস্থা করেছি। সর্বদা শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো ভালো কাজে তাদের পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিল পুলিশ সুপার

আপডেট সময় : ০১:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪